POPULAR BD NEWS
Popular BD News Logo

ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড পাচ্ছেন নুরুন্নাহার মুন্নি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ | সময়: ৪:১৫ অপরাহ্ণ

শিল্প-সাহিত্য ও সাংগঠনিক দক্ষতার কারণে এ বছর ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।

শনিবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

৪ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

কবি নুরুন্নাহার মুন্নি ৫ জানুয়ারি ১৯৮৩ সালে চাঁদপুরে জন্ম গ্রহণ করেন। চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সাল থেকে তিনি
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত বছর তিনি সমতটের কাগজ সম্মাননা ২০২১-এ অভিষিক্ত হয়েছিলেন।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন