POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ | সময়: ৮:০৮ অপরাহ্ণ

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র ‘ এই শ্লোগানে চাঁদপুরের শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে শাহরাস্তি মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহের কালিবাড়িতে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এ্যাডঃ ইলিয়াস মিন্টু, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবীর, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, থানার উপ-পরিদর্শক মোঃ রোকনউদ্দিন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন