POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৪ বোতল বিয়ার’সহ শামীম গ্রেফতার: মোটরসাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ | সময়: ৪:০৪ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বৌয়ারা বাজার এলাকা হতে ১৪ বোতল বিয়ার’সহ  একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১১  এর একটি আভিযানিক দল ২৮ অক্টোবর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ বোতল বিয়ার’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মানদারী
গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ শামীম (৩০)।

অতিরিক্ত পুলিশ সুুুপার আশরাফুজ্জামান, পিপিএম জানান, কুমিল্লা মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন