POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে এ.সি.এস ট্রেনিং-এর উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২ | সময়: ৬:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান করা হবে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত পাঁচ দিন ব্যাপী উপজেলা এ. সি. এস ট্রেনিং কার্যক্রমে ওই সময় জলাতঙ্কের ভয়াবহতা ও করণীয় বিষয়ে সার্বিক আলোচনা করেন, সিডিসি ডিজিএইচএস এমডিভির সুপারভাইজার ডাঃ দিলসাদ, ডাঃ মোহাম্মদ মেহেদী হাসান ও হাজীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শাহীন মিয়া।

বক্তৃতারা ওই সময় বলেন, মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। সরকার জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে ব্যাপকহারে কুকুরকে টিকাদান করা হবে। কুকুর নিধন ছাড়া ভ্যাকসিনেশনের মাধ্যমে জলাতঙ্কের বিস্তার রোধে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ওই সময়, ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এ পর্যন্ত সারা বাংলাদেশে ২১ লাখ ৯১ হাজার ২’শ ৩৮টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন