POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ ঢাকা থেকে উদ্ধার

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২ | সময়: ১০:৩০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর পূর্ব মিজি বাড়ির আবদুল কাদের মানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজধানীর কাফরুল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২ টায় তার মৃতদেহ ভাড়া বাড়ির একটি রুম থেকে উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার খালাত ভাই শাহাদাত হোসেন।

তিনি জানান, রাজধানী ঢাকা মীরপুরের কাজীপাড়া মসজিদ গলি এলাকার মানিকের ভাড়া বাসা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি মুঠোফোনে জানান, মানিক তার বাসার একটি রুমের দরজা বন্ধ করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্মা করে। পরে পুলিশকে খবর দিলে রাত ১২ টায় কাফরুল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে বাসায় স্ত্রী লাকি আক্তার, ১ ছেলে ১ মেয়ে নিয়ে বসবাস করতো। ঐ সময় তারা বাসার অন্য একটি রুমে অবস্থান করেছিল।

মানিকের মা শাহানারা বেগম জানান, রাতে খবর পেয়েছি আমার ছেলে মারা গেছে। কি কারনে মারা গেছে জানতে পারিনি। মানিক ঢাকার মীরপুরে একটি ফার্নিসারের শো-রুমে ম্যানেজার হিসাবে কাজ করতেন।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন