চাঁদপুরের কচুয়ায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন, ইউএনও মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী, সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ ও মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Ni/N