POPULAR BD NEWS
Popular BD News Logo

মা ইলিশ অভিযানে সাড়ে চার হাজার জেলে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২ | সময়: ৫:০১ অপরাহ্ণ

নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেছেন, মা ইলিশ রক্ষার জন্য এবার ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বে যতো বছর গেছে আমাদের প্রতিটি পরিসংখ্যান এবার সবচেয়ে বেশি। আমরা প্রতিটি প্যারামিটারে এগিয়ে আছি।

বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তরে নৌ-পুলিশের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এবারের অভিযানে ১২৭কোটি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে ৪ হাজার অসাদু জেলেকে জেলেকে আটক করা হয়েছে। প্রত্যাশা করি এবছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

মতলব উত্তরের ষাটনল থেকে আমিরাবাদ হয়ে লাল বয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময় নৌ পুলিশ ডিআইজি মো:মিজানুর রহমান, পুলিশ সুপার(অপারেশন),নৌ পুলিশ (হেডকোয়ার্টার) ড.আ. ক.ম.আখতারুজ্জামান বসুনিয়া, নৌ পুলিশ সুপার চাঁদপুর অঞ্চল
মো:কামরুজ্জামান, পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা অঞ্চল গৌতম বিশ্বাস, সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন