POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গাঁজা’সহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২ | সময়: ১০:৩১ পূর্বাহ্ণ
হাজীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শাহিন মোহাজন আরিফ (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার চৌয়ারা ইউনিয়নের যশপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও মো. সুমন (২৮) চাঁদপুর জেলার সদর মডেল থানার এনায়েতপুর গ্রামের মো. ছলেমানের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
এসময় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. শাহিন মোহাজন আরিফ ও মো. সুমনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে একই দিন বিকালে তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন