POPULAR BD NEWS
Popular BD News Logo

নতুন ভবনে উঠার আগেই কবরে শায়িত হলো স্বামী -স্ত্রী-কন্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২ | সময়: ১০:১২ অপরাহ্ণ

হায়রে জীবন…!!! কত আশা কত স্বপ্ন বুকে নিয়ে, প্রবাস থেকে এসে নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে সুন্দরভাবে থাকার আশায় নির্মাণ করেছে এই ঘর । আগামী শুক্রবার নতুন ভবনে যাওয়ার চিন্তায় , আনন্দিত মন ।

সর্বনাশা চিত্রাং এর তান্ডবে বিশাল গাছ ভেঙে পড়ল তাদের বুকের উপর। একসাথেই শেষ হয়ে গেল সব সাধ সব স্বপ্ন , শেষ হয়ে গেল স্বামী, গর্ভবতী স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান।

আজ সকাল ১১.২০ মিনিটের সময় কুমিল্লা নাঙ্গলকোট থানাধীন হেসাখাল বাজার হাই স্কুল এবং কলেজ মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ৩ (তিন) জনের এক সাথে জানাজার নামাজ শেষ করে পাশাপাশি কবরস্থ্য করে অশ্রুজলে বাড়ী ফিরলেন এলাকার মুসল্লিরা।

হে মহান রাব্বুল আলামীন ! তুমি এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি রহমত নাজিল করো, আর মরহুম এবং মরহুমাদের শহীদি মর্যাদা নসীব করো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন