ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মধ্যেও জেলেদের ইলিশ ধরা থামানো যায়নি। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ শিকারের অপরাধে ৫১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
এর মধ্যে ২০ জেলেকে ২০ দিন, ২ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বাকী ২৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলো প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।
নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমের হরিনা, মাঝিরবাজার, রাজরাজেস্বর, লক্ষীরচর ও চেয়ারম্যানঘাটে অভিযান পরিচালনা করে ২২ জন ও নৌ-পুলিশের পৃথক অভিযানে ২৯ জেলেকে আটক করে মৎস্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, অভিযানে একটি স্প্রীড বোর্ড, ১৪ টি নৌকা ও ১৪৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া প্রায় ৯১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।