হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজেকে জানান দিলেন গাজী মোঃ বিল্লাল।
রোববার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে নিজের অবদান তুলে ধরে প্রার্থীতা ঘোষণা করেন।
গাজী মোঃ বিল্লাল জানান, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এ সভাপতি পদ-প্রত্যাশী এবং পৌরসভার তৃনমুলের সকল নেতাকর্মীর দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি। স্কুল জীবনে বঙ্গবন্ধুুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ক্রিয়া-চক্রের সাধারণ সম্পাদক হিসাবে রাজনীতৈক জীবন শুরু করেন ,একে একে ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, ৯৬ এর অসহযোগ আন্দোলন ও ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে বহু মিথ্যা মামলার আসামী হয়ে কারভোগ করেছেন।
তিনি আরও বলেন, প্রথমে ধারাবাহিক ভাবে আওয়ামী রাজনীতিতে পরে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার-সম্পাদক,হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন-সম্পাদক,হাজীগঞ্জ পৌর যুবলীগের সাধারন-সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এবং বর্তমানে চাঁদপুর জেলা যুবলীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩০ বছর রাজনৈতিক জীবনে ভোগ থেকে ত্যাগই ছিল তার মূল লক্ষ্য।
ডিজিটাল বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মানুষের সেবায় কাজ করে যাবেন তিনি।