চট্টগ্রামের ফটিকছড়িতে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে ১৫ হাজার ৮২০ লিটার টিসিবির চুরি হওয়া সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর দুপুরে ফটিকছড়ি উপজেলার সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের বাড়ি থেকে টিসিবি’র এ পণ্যগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে ট্রাকচালক ফোন বন্ধ করে দেন।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে ২১ অক্টোবর বিকেলে ট্রাকচালক নেজামকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ফটিকছড়িতে অভিযানে নামে পুলিশ। এ সময় সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের দোতলা বাড়ির ছয়টি কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির পুরুষ সদস্যরা প্রবাসী হওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি