POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চাঁদপুর ও কচুয়ায় র‌্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ | সময়: ৭:০৩ অপরাহ্ণ

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” স্লোগান জাতীয় নিরাপদ সড়ক দিবসে ২০২২ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিআরটিএ চাঁদপুর এর সহযোগিতায় চাঁদপুরে বণার্ঢ্য র‌্যালী হয়েছে।

র‌্যালীটি শনিবার দুপুর সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কাযার্লয় থেকে শুরু হয়ে কুমিল্লা রোড হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালীতে নের্তৃত্ব দেয় জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় র‌্যালীতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মিলন মাহমুদ, বিআরটিএসহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান, বিআরটিএ পরিদর্শক আফজাল হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ।

এদিকে কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস এলাকায় নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার আয়োজনে কেক কাটা,র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে দূর্ঘটনা রোধে চালকদের সচেতনতা করার লক্ষে লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পথসভায় সচেতনামূলক বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মাঈনুল ইসলাম মাইনু,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন