লক্ষ্মীপুর রামগঞ্জ ৬নং লামচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাশিমনগর গ্রামে অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে একটার সময় আগুনের সূত্রপাত ঘটে। প্রবাসী দেলোয়ারের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ফ্রিজ,টিভি, আলমারি, খাট ,আসবাবপত্র সহ ১০ থেকে ১২ লাখ টাকার সামগ্রী সহ মালামাল পুড়ে যায়।
দীর্ঘ সময় পর এলাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় খবর পেয়ে মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত পুলিশ এবং রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কামরুল হাসান ঘটনাস্থলে যান। আগুনের বিষয়টি নিশ্চিত করে তারা বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শর্টসাকিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউপি সদস্য ওমর ফারুক ভূঁইয়া, মো: বাচ্চু, খোরশেদ আলম, যুবলীগ নেতা ফারুক, ছাত্রলীগ নেতা জাকারিয়া (রিজবী) সাবেক চেয়ারম্যানের ছেলে ওমর ফারুক, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।পাশাপাশি এলাকার যুবকদের সাথে নিয়ে পরিবারটির সদস্যদের জন্য আপাতত বসত ঘর করার জন্য ব্যবস্থা নেন।
জিসান পাটওয়ারী বলেন, অগ্নিকাণ্ডে প্রবাসে অসুস্থ দেলোয়ার এর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য লামচর বিত্তশালী ও বিভিন্ন ফাউন্ডেশনের পরিচালক সদস্য বৃন্দদের সবিনয় অনুরোধ করছি।