হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও কলেজের অধ্যক্ষ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম। এছাড়াও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির প্রধান সমন্নয়ক অ্যাডভোকেট ইমাম হোসেন টিটু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত, সফিউল আলম, শিক্ষক আব্দুল হান্নান, সফিকুল আলম, আরিফুল ইসলাম, আব্বাস উদ্দিন, বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ঝুটন ভূঁইয়া, ব্যবসায়ী আবু সাঈদ সবুজ ও অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির ধর্মীয় শিক্ষক আবু সুফিয়ান। অনুষ্ঠানে ওই সময় লোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জুবায়েদ আলম খোরশেদ’সহ এলকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত করেন আব্দুর রব মিয়া। ১৩ জন শিক্ষক নিয়ে চার শতাধিক শিক্ষার্থীকে সুনামের সাথে চলছে এই পাঠশালা।
Ni/N