চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ০৫ কেজি গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মো: স্বপন(২৬), মো: মাহবুব আলম জনি(৩৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার হরিনা ঘাটের যাত্রী ছাউনির সামনে অবস্থান নেয় মডেল থানার উপ-পরিদর্শক সালেহ উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স।
ওইসময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
চাঁদপুর সদরবমডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।