POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নয়টি নৌকাসহ ৪১ জেলে গ্রেফতার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২ | সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টার অভিযানে ৪১ জেলেকে আটক করা হয়েছে। ১৯  জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও ১৯ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। বাকী তিন জন অপ্রাপ্ত বয়স হওয়ার পরিবারের কাছে তুলে দেয় নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ  কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা – মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানের সময় নয়টি নৌকা ও ১৫১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১ কোটি ৪৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন