POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ, সম্পাদক হাসিব

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন বকাউল রিয়াদ ও সাধারণ সম্পাদক ফাহাদ আল হাসিব।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই কমিটি ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন।

এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্ব পাওয়ায় রিয়াদ ও হাসিব হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ছাত্রলীগকে চাঙ্গা করতে চাই। ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ সকল অঙ্গ সংগঠনের দোয়া ও পরামর্শ কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন