POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ | সময়: ৬:১৬ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভার  খাটরা-বিলওয়াই এলাকায় মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে খাটরা-বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  মাঠে জাগোরে জাগো  একাদশ বনাম মাতৃভূমি একাদশ এই দুই দলের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।
আনন্দঘন পরিবেশে বাল্যবিবাহ ও মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টে ১-০গোলের ব্যাবধানে জাগোরে জাগো একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি পৌর মেয়র আঃ সঃ মঃ মাহবুব উল আলম লিপনের পক্ষে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি জাগোরে জাগো একাদশ টিমের হাতে চ্যাম্পিয়ন পুরষ্কার তুলে দেন।
রানার্সআপ ট্রপি পরাজিত দল মাতৃভূমি একাদশের হাতে তুলে দেন মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকেয়া আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মীর, সাধারণ সম্পাদক শাহজাহান বেপারীসহ অতিথিবৃন্দ।
জনপ্রিয় খেলা ফুটবল কে ঘিরে নিজেদের মধ্যে একতা বোধ ও তরুণ প্রজন্মকে খেলার দিকে মনোযোগী করতেই প্রজন্ম ৭১ বিলওয়াই সংগঠনটির এই আয়োজন।
এক বক্তৃতায় রায়হানুর রহমান জনি বলেন খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। তাই খেলাধুলার বিকল্প নেই।
ওইসময় উপস্থিত ছিলেন, সুমন তালুকদার,  শাখাওয়াত হোসেন, সবুজ কাজী, মফিজ তপদার, শরিফ হোসেন, সোহেল মজুমদার, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা সাংস্কৃতিক সম্পাদক  রাজু হাসান জয় প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন