POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সাপের কামড়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলায় নিজ ঘরে সাপের কামড়ে আয়েশা বেগম (২৫) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এতে তার গর্ভে থাকা সন্তানও মারা যায়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের হেদের বাড়ির কাঞ্চন হোসেন স্ত্রী। তাদের সংসারে আরাফাত নামে পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

নিহত আয়েশার স্বামী কাঞ্চন জানান, মঙ্গলবার বিকেলে স্ত্রীসহ তিনি ঘরে ঘুমিয়েছিলেন। আসরের নামাজের সময় ঘুম ভাঙলে বিছানা থেকে নামতেই খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে আয়েশার পা পড়ে। এতে সঙ্গে সঙ্গেই সাপটি তাকে ছোবল দেয়। পরে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের পরামর্শে চাঁদপুর জেনারেলের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা শেষে আয়েশাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেনারেলের হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষক্রিয়ায় অন্তঃসত্ত্বা ওই নারী মৃত্যু হয়েছে। সেই সঙ্গে তার গর্ভে থাকা বাচ্চাটিও মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন