POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পালাখাল মডেল ইউনিয়নে শেখ রাসেল দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২ | সময়: ৭:১৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামাল হোসেন,শাহজালাল মিয়া,জাকির হোসেন,পরিমল সরকার,বাচ্চু বেপারী,আব্দুল মান্নান,গিয়াস উদ্দিন মোল্লা,ইকবাল হোসেন সহ আরো অনেকে।

এ সময় শেখ রাসেলের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব জে.কে.এম আজিজুল হক সালেহী।

Ni/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন