চাঁদপুরে ৮ টি নৌকাসহ ১৪ জেলে গ্রেফতার
মা ইলিশ রক্ষার অভিযানে গত ২৪ ঘন্টায় চাঁদপুরে ১৪ জেলে আটক করছে নৌ-পুলিশ। ওইসময় ১ কেটি ৩০ লাখ মিটার কারেন্ট জাল, ৮ টি নৌকা ও ১০৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, আটকৃতদের কয়েকজনকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। বাকীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া সাতটি নৌকা নদীতে ডুবে দেয়া হয়েছে। বাকী একটি মামলার জব্দ তালিকার জন্য রাখা হয়।