POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিজয়ী হলেন বিল্লাল ও জান্নাতুল ফেরদৌসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ | সময়: ১১:১৬ অপরাহ্ণ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার ৭নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৮৮ ভোট পেয়ে মোহাম্মদ বিল্লাল হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকে হাজী জসিম উদ্দিন ৭৭ ভোট ও হাতি প্রতীকের প্রার্থী মো. আব্দুর রব মিয়া ১১ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য-৩ (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা)  ফুটবল প্রতীকে ১৫৮ ভোট পেয়ে হাজীগঞ্জের প্রার্থী জান্নাতুল ফেরদৌসী নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের শাহরাস্তির প্রার্থী ছকিনা বেগম ৯১ ভোট, দোয়াত কলম প্রতীকের হাজীগঞ্জের প্রার্থী মুক্তা আক্তার ৪৮ ভোট, বই প্রতীকের রুবি বেগম ১৫ ভোট ও হরিণ প্রতীকে শিউলী আক্তার পেয়েছেন ১৩ ভোট।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন