POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ-হাজীগঞ্জ উঠতলী ব্রীজ ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ | সময়: ৪:০৮ অপরাহ্ণ
রোববার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সংযোগ ডাকাতিয়া নদীর উপর উঠতলী ব্রীজের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।
৫৬ কোটি টাকা ব্যয়ে ফরিদগঞ্জ উপজেলার লতিফগঞ্জ বাজার-পশ্চিম সুবিদপুর ইউপি উটতলী সড়কের ডাকাতিয়া নদীর উপর ৫৫০ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন সংসদ সদস্য চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
ব্রীজটি নির্মাণ কাজ শুরু হওয়া দীর্ঘ ২৮ বছরের সাফল্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান জাতীয় প্রেসক্লাবে সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি।
উদ্বোধনকালে বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন মানিক, চাঁদপুর এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবরার হোসেন ও আওয়ামীলীগ নেতা খাজা আহমেদ মজুমদার প্রমুখ।
উঠতলী ব্রীজটি নির্মিত হলে দুই উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে। ব্রূজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজের মো. আমিনুল হক।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন