POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় তিন মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ | সময়: ১১:২৭ পূর্বাহ্ণ

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১  কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৯.৫ কেজি গাঁজা’সহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৫ অক্টোবর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ফৌজদারী পূর্ব চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে
গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার দিঘীর পাড় গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৫ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৭.৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, ভোলা জেলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর গ্রামের মৃত সৈয়দ কাজীর ছেলে মোঃ হেলাল (৩৫) ও। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বোয়ালগা গ্রামের কামিল হকের ছেলে মোঃ শাহিদ মিয়া (২৪)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ  সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন