POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপি নেতাকর্মীদের নৈরাজ্য ঠেকাতে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বৈঠা মিছিল

বিএনপির সমাবেশ: মহাসড়কে আ.লীগের বৈঠা মিছিল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২ | সময়: ৩:৪৪ অপরাহ্ণ

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বৈঠা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নৈরাজ্য ঠেকাতে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বৈঠা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে গণপরিবহণসহ সব পরিবহণ বন্ধ রয়েছে। এতে চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্রিশাল পরিবহণ মালিক সমিতির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বলেন, বিএনপির এ সমাবেশ ঘিরে তারা যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করে অবস্থান নিয়েছে। বিএনপি নেতাকর্মী কোনো অরাজকতা করতে চাইলে আমরা তা প্রতিহত করব। পরিবহণ আমরা বন্ধ করি নাই। পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি বন্ধের কোনো নির্দেশ নেই।

সূত্র:যুগান্তর

N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন