POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় চা দোকান থেকে ১১ জুয়াড়ি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২ | সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

কচুয়ায় চা দোকানের ভিতর থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৩ অক্টোবর রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মতুরাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার মিন্টু কুমার ধর, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, এএসআই আনোয়ার হোসেন, এনাম সিদ্দিকী, দিদারুল আলম ও রামু রায় অভিযান পরিচালনা করে মতুরাপুর গ্রামের বিল্লালের চায়ের দোকানের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় প্লেইনকার্ড ও নগদ ২৬ হাজার ৯ শ ৮৫ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- মতুরাপুর গ্রামের সাদ্দাম হোসেন, ইয়াকুব আলী, মনির হোসেন, আলম, সাগর হোসেন, মো. টিপু সুলতান, মুহাম্মদ আলী, বাবুল মিয়া, আব্দুর রহমান ও বিল্লাল হোসেন।

গ্রেফতারকৃতদের শুক্রবার (১৪ অক্টোবর) জুয়া আইনে মামলা দায়ের করে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন