POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পাঁচ জেলের বিনাশ্রম কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২ | সময়: ৫:১৪ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় পাঁচ জেলেকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমন আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিসেট্রট এ.আর.এম জাহিদ হাসান।

এর আগে জেলা টাস্কফোর্স গত রাত ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে জেলেদের গ্রেফতার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর রাজরাজেশ্বর, কাচিঘাটা, আমিরাবাদ, মিনি কক্সবাজারসহ বিভিন্ন জলভাগে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে ইলিশ শিকারী পাঁচ জন জেলে, প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল এবং প্রায় ৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত জেলেদের দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ জেলা সদরের খন্দকার ফিস প্রসেসিং এন্ড আইস প্লান্ট কমপ্লেক্সের জিম্মায় দেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২৮ অক্টোবর শেষ হওয়ার পরে জব্দকৃত সমস্ত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন