POPULAR BD NEWS
Popular BD News Logo

১৩.৮ কেজি গাঁজাসহ চাঁদপুরের রোমান ও নোয়াখালীর বাবু গ্রেফতার: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায়  ১৩.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩.৮ কেজি গাঁজা’সহ দুই জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিয়া গ্রামের মোঃ খুরশিদ আলম এর ছেলে মোঃ মেহেদী হাসান বাবু (৩৬) এবং চাঁদপুর জেলার
ফরিদগঞ্জ থানার ইছাপুরা (হাজী বাড়ী) গ্রামের মৃত মেহেরউল্ল্যা এর ছেলে আব্দুল কুদ্দুছ পাটোয়ারী রোমান।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,  গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন