চাঁদপুরে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা দল ও চাঁদপুর সদর উপজেলা দলের খেলা নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে চাঁদপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ উপজেলা দল।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান অনেকে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্যরা।