POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেলো দুই মাদ্রাসা ছাত্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে ১৭ বছর বয়সী দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের পাশে এ ঘটনা ঘটে। তারা হলো শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকিত আলম (১৭) ও শহরের তালতলা গাজী বাড়ি এলাকার শাকির হোসেনের ছেলে আবদুল্লাহ গাজী (১৭)।
প্রত্যক্ষদর্শী কোড়ালিয়া এলাকার জাকির হোসেন বলেন, দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের পাশে মেঘনা নদীতে পাঁচ থেকে ছয়জন মাদ্রাসাশিক্ষার্থী গোসল করতে নামে। তাদের মধ্যে মুকিত আলম ও আবদুল্লাহ গাজী নিখোঁজ হয়। পরে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে বেলা দেড়টায় তাদের দুজনের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন, সাঁতার না জেনে গভীর নদীতে নামার কারণে এ ঘটনা ঘটে। চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মারা যাওয়া ছাত্রদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন