বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় র্যাব-১১ কুমিল্লার অভিযানে ৩৫.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৩ অক্টোবর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫.৫ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার (স্কুলপাড়া) গ্রামের আব্দুল জলিলের ছেলে রহিম (২৯) এবং একই গ্রামের মোঃ আলমগীরে ছেলে মোঃ জিহাদ (২০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত
আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।