POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হোসেন বেপারী | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ। দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে র‍্যালি, সমাবেশ, চিত্রাঙ্কন, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফায়ার ডিফেন্সের স্টেশন অফিসার রাশেদুল আলমের নেতৃত্বে দুর্যোগ বিষয়ে বিভিন্ন ধারণা দেয়া হয়। দেখানো হয় দুর্যোগ মোকাবেলার কয়েকটি ধাপ।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শুনিল দেউড়ি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, কৃষি অফিসার দিলরুবা খানম, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানসহ উপজেলা বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন