POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে পাঁচ জেলে আটক ও ২৫ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় মেঘনা নদীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সময় ০৫ জন জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন