POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ সাকিব গ্রেফতার: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২ | সময়: ৪:২৪ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় ৪৫.৫ কেজি গাঁজা, ৩৯৪ বোতল ফেন্সিডিল ও ১৮৪ বোতল বিদেশী মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৯৪ বোতল ফেন্সিডিল ও ১৮৪ বোতল বিদেশী মদ’সহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ রাচিয়া গ্রামের মোঃ দুলালের ছেলে মোঃ সাকিব (১৯)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন