POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সম্পত্তিগত জেরে হামলা: আহত এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ

কচুয়ায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জেরধরে প্রতিপক্ষের হামলায় আলী আক্কাছ বেপারী (৩০) নামের এক ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় আহতের ছোট ভাই মুয়াজ্জেম হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কাদলা বেপারী বাড়ির মৃত আইয়ুব আলী বেপারীর ছেলে আলী আক্কাছ স্থানীয় রঘুনাথপুর বাজারে ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় ঘটনার সকালে বাড়ি থেকে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার সময় পথিমধ্যে একই বাড়ির হাবিব বেপারী, বিল্লাল হোসেন, আজিজ বেপারী গংরা পথরোধ করে তাকে বেধম মারধর করে রক্তাত্ত জখম করে এবং তাঁর সাথে থাকা নগদ প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাঁর ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বও আহত আলী আক্কাছ বেপারীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আলী আক্কাছ বেপারী জানান, প্রতিপক্ষ একই বাড়ির হাবিব বেপারী, বিল্লাল হোসেন ও আজিজ বেপারী গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার সকালে তারা কিছু বুঝে উঠার আগেই আমার উপর হামলা চালিয়ে বেধম মারধর করে রক্তাক্ত জখম করে।

এই ব্যাপারে প্রতিপক্ষ হাবিব বেপারী জানান, ঘটনার দিন সকালে আলী আক্কাছ বেপারীর সাথে তাদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়েছে। স্থানীয় শালিশীদের মাধ্যমে ওই ঘটনার সুরাহের চেষ্টা চলছে।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন