POPULAR BD NEWS
Popular BD News Logo

গোলাম হোসেনের সাথে কচুয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ | সময়: ৭:২৩ অপরাহ্ণ

কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ অক্টোবর সন্ধ্যায় হাশিমপুর স্বাধীনতা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মানুষের সেবা করা আমার ব্রত। কোন ধর্ম বা বর্ণের বিষয় আমার কাছে বিবেচ্য নয়। আমি ও আমার পরিবারের সদস্যরা দীর্ঘ ২৫ বছর কচুয়াবাসীর কল্যানে কাজ করে যাচ্ছি। বিশেষ করে শিক্ষা ,স্বাস্থ্য ও গৃহহীনদের আবাসন নিয়ে আমি কাজ করছি। তিনি আরো বলেন, সাংবাদিকরা আমার আপনজন। আপনারা জাতির বিবেক। আপনারা যেমন দেশের উন্নয়নে কাজ করছেন আমিও তেমনি দেশের উন্নয়নে কাজ করছি। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতিগুলো তুলে ধরে আমাদের কাজে সহযোগীতা করবেন। ঐক্যবদ্ধ প্রেসক্লাবের শক্তি অনেক বড় শক্তি আপনাদের অগ্রযাত্রায় আমার সহযোগীতা থাকবে। প্রেসক্লাবের উন্নয়নে আমার অংশ গ্রহন থাকবে। তিনি ঐক্যবদ্ধ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মো: আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দারসহ সহ সকল সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক
সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, মোহাম্মদ মহিউদ্দিন, মানিক সরকার, সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবীব সুমন, সদস্য আবু সাইদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সদস্য সৈয়দ আ: জাব্বার বাহার, মো:রাছেল ও সাংবাদিক মো: ফয়সাল প্রমূখ।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন