POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২ | সময়: ৫:০১ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর বেড়িবাঁধ এলাকা হতে ১৪ কেজি গাঁজা’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ০৯ অক্টোবর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর রাছিয়া গ্রামের মোঃ মোতাহের হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন (২৬)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন