কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি সিএনজি জব্দ করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৮ অক্টোবর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কোটেশ্বর গ্রামের আমিনুল ইসলামের
ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৯)। এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতর গাঁজা’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য লুকিয়ে তার উপর প্লাস্টিকের পণ্যসামগ্রী রেখে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Ni/N