POPULAR BD NEWS
Popular BD News Logo

ছয় কেজি গাঁজাসহ মোহন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৭ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোহন মিয়া (২০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন