POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মনোরম পরিবেশে হাজী কাচ্চি ঘর উদ্বোধন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২ | সময়: ৭:০১ অপরাহ্ণ

হাজীগঞ্জ মধ্যে বাজারে যাত্রা শুরু করেছে হাজী কাচ্চি ঘর। মুখরোচক খাবারের সমাহার নিয়ে সুন্দর ও মনোরম পরিবেশে সোনালী ব্যাংকের নিচ তলায় উদ্বোধন করা হয় এই ব্যবসা প্রতিষ্ঠানটি।

শুক্রবার জুম্মার নামাজ শেষে হাজীগঞ্জ মধ্য বাজারে হাজী কাচ্চি ঘর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. আব্দুর রউফ। পরে তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

ওই সময় উপস্থিত ছিলেন, মাওলানা এনামুল হক, মো. শাহ্ এমরান হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ওয়ার্ড কমিশনার মানিক মজুমদার, বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু নোমান রিয়াদ, ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক সোহাগ, শহীদুল ইসলাম বলি, আক্তার হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ।

হাজী কাচ্চি ঘরের যৌথ সত্ত্বাধিকারী সোহেল শিকদার ও সোহাগ শিকদার। এছাড়াও প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন