হাজীগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ।পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জাতির পিতার বাংলায় হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির মিল বন্ধন শারদীয় দূর্গা উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব মূখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সারা বাংলাদেশে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাম্বলীরা দুর্গোৎসব পালন করছে। এই পূজা সারা চাঁদপুরে চলছে কোথাও কোন ঝামেলা নেই। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা গত বছর ঘটেছিলো তা আর একশো বছরেও এইরকম ঘটনা ঘটবে না বলে বিশ্বাস করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের আর কোথাও যেনো না ঘটে। ধর্ম যার যার উৎসব সবার।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ প্রমুখ।