আজ মঙ্গলবার চাঁদপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের প্রাচীনতম প্রথা অনুযায়ী জনাব রসুল আহম্মেদ নিজামী, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, চাঁদপুর এর সহকারী পুলিশ সুপার পদে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Ni/N