POPULAR BD NEWS
Popular BD News Logo

অপশক্তিরা এখনো মাঝে মাঝে আস্ফালন দেখায় : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ | সময়: ৫:৫৪ অপরাহ্ণ

এই দেশে এখনো অপশক্তিরা মাঝে মাঝে আস্ফালন দেখায়। যারা ৭১, ৭৫ শেখ মজিবুর রহমানকে হত্যা করেছে, শেখ হাসিনাকে বারংবার হত্যা করার চেষ্টা করেছে, তারাই মাঝে মাঝে আস্ফালন দেখায় বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় মহামায়া ও বাবুরহাটে শারদীয় দুর্গা উৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ওই সময় এইচএসসি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বলেন এসএসসি পরীক্ষা পর্যালোচনা করে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোন অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন