বিভিন্ন মন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের মোবাইল নাম্বার সংগ্রহ করে নাশকতার পরিকল্পনার মেসেজ দিতেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার খাদ্য অধিদপ্তরের নৈশপ্রহরী নাজমুস শাহাদাত। তার এই মেসেজ পেয়ে প্রশাসনের সব কয়টি ইউনিট নড়েচড়ে বসেছেন। গত ২৪ ঘন্টায় সাঁড়াশি অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ।
নৈশপ্রহরী নাজমুস শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সংবাদ কর্মী গাজী মহিনউদ্দিনের প্রতি আক্রোশ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাশকতার পরিকল্পনা সংক্রান্ত সম্প্রতি একটি মেসেজ করেন এই নাজমুস শাহাদাত।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে পৌরসভার একটি বাসা থেকে নাজমুস শাহাদাত কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার দুপুরের তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ নাজমুস শাহাদাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।