POPULAR BD NEWS
Popular BD News Logo

দেহতত্ত্বে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী প্যাবো

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ | সময়: ৫:০৭ অপরাহ্ণ

চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পদক জিতে নিয়েছেন সুইডেনের বিজ্ঞানী সাভান্তে প্যাবো।সোমবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে— ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও দেহতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী  সাভান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম ও মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

বরাবরের মতো এবারও পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন চিকিৎসায় এ নোবেল বিজয়ী।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কার মৌসুমের সূচনা হলো।  আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার এবং ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের পর্দা নামবে।

 

Ni/N

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন