POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুলে গেলেই বমি করে নিজ গাছতলা সপ্রাবি শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২, ২০২২ | সময়: ১০:০৩ অপরাহ্ণ

দূর থেকে দেখে বোঝার উপায় থাকে না, এটি কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাছে গেলে চোখে পড়ে, খসে পড়া দেয়ালের পলেস্তারে উঠছে লতাপাতার পরগাছা। আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে বিস্তৃত ফাটল। ৩টি শ্রেণীকক্ষের ১টি ২ পাশের দেয়াল খসে পড়তে পড়তে মাটিতে মিশে গেছে বহু বছর আগে। উপরে নেই কোন ছাউনি। আর অবশিষ্ট ২টি শ্রেণীকক্ষের ভাঙা দরজা, নেই জানালাও। ফলে দক্ষিণ বাতাসের সাথে ভেসে আসছে মাত্র ২ হাত দূরত্বে থাকা পাশের বাড়ির খোলা লেট্রিন আর গোয়াল ঘরের দুর্গন্ধ।

এমন ঝুঁকিপূর্ণ ভবনেই অমানবিক ভাবে চলছে
চাঁদপুর সদর উপজেলার ১৬২নং নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম।

১৯৯৬ সালে চাঁদপুর সদর উপজেলার ১৬২নং নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ সময়ের মধ্যেও একটি নতুন ভবন না হওয়ায় বর্তমান ভবনটির শ্রেণীকক্ষগুলো একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। মাথার উপর টিনের চাল কোথাও আছে, কোথাও ফুটো, আবার কোথাও একেবারেই নেই।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ‘ঝুঁকিপূর্ণ স্কুলে ক্লাস করতে ভীষণ ভয় লাগে। কখন যে দেয়াল ভেঙে পড়ে এই আতঙ্কে থাকি।

বেশ ক’জন অভিভাবকের সাথে কথা হলে তারা বলেন, ‘ সন্তানদের স্কুলে পাঠিয়ে ভয়ে থাকতে হয়।

শিক্ষকেরা জানান, আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে বিস্তৃত ফাটল দেখা দেওয়ায় ভবনটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ হাফসা বেগম বলেন, ১০১৬ সালে এমপিও ভুক্ত হওয়ার পর নতুন একটি একাডেমিক ভবনের জন্যে সরকারের কাছে আবেদন করা হয়। বিদ্যালয়ের ভূমির দুটি অংশ দুই মৌজার হওয়ায় সে কাজটি আটকে যায়।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান বলেন, নতুন একটি ভবনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে আবেদন করা হয়েছে। জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন