শেখ সিটি শপিং কমপ্লেক্সে সপ্তম ও শেষ দিনের বিজয়ীর নাম্বার ৩০০১। নাম মেহেদী। তিনি হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাত ১২ টায় ড্র অনুষ্ঠিত হয়। শেষ দিন ছিল তিনটি পুরষ্কার। দ্বিতীয় বিজয়ীর নাম্বারটি ৩৪৭৭। তৃতীয় বিজয়ীর নাম্বারটি ১৯৮২।
জেলার মধ্যমণি হাজীগঞ্জ বাজার। এই বাজারে ক্রেতাদের সুবিধা দিতে মার্কেট মালিকপক্ষ ও ব্যবসায়ীদের আছে সমন্বয়। সেই লক্ষ্য প্রতিয়মান হাজীগঞ্জ বাজারে শেখ সিটি শপিং কমপ্লেক্স।
‘স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করুন’- স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য লাকী কুপন এর আয়োজন করেছে কর্তৃপক্ষ।
গত শনিবার থেকে ঈদের রাত পর্যন্ত প্রতিদিন ছিল একটি করে স্মার্টফোন উপহার। প্রতিদিন বিজয়ীদের হাতে মোবাইল তুলে দেন মার্কেট কর্তৃপক্ষ।
