POPULAR BD NEWS
Popular BD News Logo

শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে ধর্মীয় বিষ বাষ্প ছড়ানো যাবে না :  শিক্ষামন্ত্রী  

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১, ২০২২ | সময়: ৪:০৭ অপরাহ্ণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরে সম্প্রীতি সমাবেশে  বলেছেন, শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে ধর্মীয় বিষ বাষ্প ছড়ানো যাবে না। সব ধর্মই শান্তির কথা বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র  ফাঁস হয়নি। যেটি হয়েছে সেটি একজন কেন্দ্র সচিব ভুলে অনেকগুলো প্রশ্নের প্যাকেট একসাথে নিয়ে চলে গেছে। সেই বিষয়ে তদন্ত হচ্ছে।
শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে চাঁদপুরে জেলা পর্যায়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী ডা.  দীপু মনি এমপি।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ওইসময় বক্তৃতা করেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সাইফুদ্দিন খন্দকার ও ইউপি চেয়ারম্যান রফিকুউল্লাহ পাটোয়ারী  প্রমুখ।
সাংবাদিক এম আর ইসলাম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,  মসজিদের ইমাম,  হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সম্প্রীতি সমাবেশ শেষে শিক্ষামন্ত্রী পূণয় কর্তৃক আয়োজিত পুঁথি সরণি, রোবটিক্স বিষয়ক সেমিনার ও জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভায় অংশ নেয় শিক্ষামন্ত্রী।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন