চাঁদপুর স্টেডিয়ামে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে মতলব উত্তর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা দল। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে ৫–৩ গোলে মতলব উত্তর উপজেলাকে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল জয় লাভ করে।
এই টুর্নামেন্টে জেলার আটটি উপজেলা থেকে ফুটবল দল অংশ নেয়।